শাহরুখপত্নীর বিরুদ্ধে এফআইআর দায়ের | Daily AjKaler Kontho

শাহরুখপত্নীর বিরুদ্ধে এফআইআর দায়ের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২, ২০২৩, ১:১৯ অপরাহ্ন
শাহরুখপত্নীর বিরুদ্ধে এফআইআর দায়ের

বিনোদন ডেস্ক : নির্ধারিত সময়ে ফ্ল্যাট না পাওয়ায় বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে শাহরুখপত্নী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন মুম্বাইয়ের বাসিন্দা যশবন্ত।

গৌরী খান ছাড়াও যশবন্তের দায়ের করা এফআইআরে নাম রয়েছে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দুই শীর্ষকর্তা অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানিও।

যশবন্তের অভিযোগ, ৮৬ লাখ টাকা দিয়ে তাদের সংস্থার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ফ্ল্যাটের চাবি মেলেনি। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগে জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছেন তিনি।

তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখপত্নী গৌরী খান। তার দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত।