র‌্যাব-১০ এর পৃথক অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৩, ২:১১ অপরাহ্ন
র‌্যাব-১০ এর পৃথক অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৬৮৫ (ছয়শত পচাঁশি) পুরিয়া হেরোইন ও ০৬ (ছয়) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোছাঃ মর্জিনা বেগম (৪৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০৭টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৫৬,৬০০/- (ছাপ্পান্ন হাজার ছয়শত) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৮৫ (পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আরিফ হোসেন (৪২) বলে জানা যায়।