অনলাইন ডেস্ক : গত বছর কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তারা। সেখানে দুর্দান্ত সব গোল ঠেকিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
মার্টিনেজ সেখানেই থামেননি। কেননা, এরপর আন্তর্জাতিক ফুটবলের আরও বড় আসর বিশ্বকাপ শুরু হয়। এ মঞ্চেও লিওনেল মেসিদের সঙ্গে অনেকটা আলো কেড়ে নেন মার্টিনেজ। এবার তার প্রতিদানও পেয়েছেন। হয়েছেন ফিফার বর্ষসেরা গোলকিপার।
বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ সেভের আগে ম্যাচের শেষ মুহূর্তে পা দিয়ে অবিশ্বাস্য একটি সেভও করেছিলেন মার্টিনেজ। গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত খেলা দুর্দান্ত মার্টিনেজের উত্থান মূলত কোপার আসরে। এর আগেও দলে ছিলেন তিনি। কিন্তু সে সময় তিনি আহামরি কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি। কোপা আমেরিকায় দলের সাফল্যের পর তিনি হয়ে উঠেছিলেন আস্থার প্রতীক।
মাঠের বাইরে বুনো উদযাপনের জন্য সমালোচিত মার্টিনেজ এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে গোল্ডেন গ্লাভস জিতেছেন। মাঠের পারফরম্যান্সে তিনি ভুলিয়ে দেন বিতর্কিত সব কর্মকাণ্ড। তারই প্রতিদান হিসেবে এবার ফিফার সেরা গোলরক্ষকের পুরষ্কারও তিনি দখল করে নিয়েছেন। অ্যাস্টন ভিলার হয়ে খেলা এ কিপারের সঙ্গে এ পুরষ্কারের মনোনয়ন পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া এবং সেভিয়ার কিপার ইয়াসিন বুনো।
আপনার মতামত লিখুন :