বিএনপি অবৈধ দল:শিক্ষামন্ত্রী | Daily AjKaler Kontho

বিএনপি অবৈধ দল:শিক্ষামন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৩, ৩:১৮ অপরাহ্ন
বিএনপি অবৈধ দল:শিক্ষামন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি একটি অবৈধ দল, অবৈধভাবেই তাদের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার একটি মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনের আগে সবসময় পরিস্থিতি ঘোলাটে করতে চায়। তারা চেষ্টা করে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দিতে চায়।

দীপু মনি বলেন, বিদ্রোহী প্রার্থী ও যাদের ক্ষমা করা হয়েছে তারা আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবে কি না, তা মনোনয়ন বোর্ড ঠিক করবে।

দীপু মনি বলেন, বিদ্রোহী প্রার্থী ও যাদের ক্ষমা করা হয়েছে তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবে কি না, তা মনোনয়ন বোর্ড ঠিক করবে।

পরিদর্শনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্রসহ অনেকেই উপস্থিত ছিলেন।