সুমন হোসাইন পটুয়াখালী : বিএনপি – জামাত অশুভ শক্তির সন্ত্রাস- নৈরাজ্যের ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের আয়োজনে, ২৫ শে ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল ১১ টায় পটুয়াখালী লঞ্চঘাট শান্তি সমাবেশ করেছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সহ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ স্বেচ্ছাসেবলীগ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ ,
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এ্যাড. আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা আসনের (এমপি) কাজী কানিজ সুলতানা, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক, ভি.পি আবদুল মান্নান, আরো উপস্থিত ছিলেন, পটুয়াখালী সদর উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. সুলতান আহমেদ মৃধা, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদ, সৈয়দ সোহেল, পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, এ্যাড. রিফাত হোসেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি, মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক, তানবির হাসান আরিফ সহ পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
আপনার মতামত লিখুন :