ভোক্তা অধিকার সংরক্ষন আইনে চার দোকান মালিককে জরিমানা | Daily AjKaler Kontho

ভোক্তা অধিকার সংরক্ষন আইনে চার দোকান মালিককে জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৩, ৫:২৬ অপরাহ্ন
ভোক্তা অধিকার সংরক্ষন আইনে চার দোকান মালিককে জরিমানা

মো. মোশারফ হোসেন ,দশমিনা পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে চার দোকান মালিককে জরিমানা।

বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০টার সময় নলখোলা ২টি হোটেল ও দশমিনা সদরে ২টি ঔষধের ফার্মেসি ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।জানা যায়, উপজেলার ঔষধ ফার্মেসি ও খাবার হোটেলে। পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তেরের সহকারী পরিচালক শাহ সোহেব অভিযান পরিচালনা করে ২ টি ঔষধের ফার্মেসি (ঈশিতা ও বিভা) খাবার হোটেল ( দুলাল হোটেল ও সাতক্ষীরা দধি ঘরসহ) ৪টি দোকান মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযান পরিচালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য স্যানিটারি ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম, দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মনিরসহ সঙ্গীয় ফোর্স।

পটুয়াখালী জেলার দায়িত্ব প্রাপ্ত ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহ পরিচালক শাহ সোহেব বলেন মেয়াদোত্তীর্ন ঔষধ রাখায় ২টি ফার্মেসি এবং অপরিস্কার-অপরিছন্ন ভাবে খাবার রাখায় ২ টি হোটেল সহ মোট ৪ টি দোকানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।