কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ২ টি ড্রেজার মেশিন জব্দ | Daily AjKaler Kontho

কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ২ টি ড্রেজার মেশিন জব্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৩, ৫:১৩ অপরাহ্ন
কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ২ টি ড্রেজার মেশিন জব্দ

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা মুরাদনগর উপজেলার কৃষিজমি থেকে মাটি উত্তোলনের সময় বাংগরা পশ্চিম ইউনিয়নের কালিপুরা নামক স্থানের অবৈধ ড্রেজারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা। অভিযানে ০২ টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়, এবং সংশ্লিষ্ট ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা প্রদান করেন বাংগরা বাজার থানা পুলিশ।

উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।বলে জানান, সহকারী কমিশনার (ভূমি)। জানা যায় এ উপজেলায় দীর্ঘদিন যাবত কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছেন একটি অসাধু ড্রেজার ব্যবসায়ী কুচক্রী মহল। এসব মাটি ক্রয়-বিক্রয় উত্তোলনকারীর চক্রের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন মুরাদনগর উপজেলা প্রশাসন।