বাংলাদেশি রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব | Daily AjKaler Kontho

বাংলাদেশি রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন
বাংলাদেশি রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

অনলাইন ডেস্কঃ রাশিয়ার জাহাজ বাংলাদেশের বন্দরে নোঙর করতে না দেওয়ায় মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস্র।শিয়ার জাহাজ বাংলাদেশের বন্দরে নোঙর করতে না দেওয়ায় মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

গত সপ্তাহে বাংলাদেশে থাকা রাশিয়ার দূতাবাস তাসকে জানায়, ৬৯টি রুশ জাহাজকে বন্দরে ভিড়তে বাধা দেওয়া হয়েছে। তবে দূতাবাসের তথ্যমতে, এই পদক্ষেপের অর্থ এই নয় যে, বাংলাদেশ রাশিয়ার পণ্য আমদানি নিষিদ্ধ করেছে।

পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকিতে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে।