প্রতিষ্ঠাবার্ষিকীতে চিরকুটের কনসার্ট | Daily AjKaler Kontho

প্রতিষ্ঠাবার্ষিকীতে চিরকুটের কনসার্ট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৩, ৬:৫২ অপরাহ্ন
প্রতিষ্ঠাবার্ষিকীতে চিরকুটের কনসার্ট

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। ২০০২ সালে দলটির পথচলা শুরু। দেখতে দেখতে ২০ বছর পেরিয়ে যাচ্ছে দলটির। এই দীর্ঘসময়ের পথচলায় তারা উপহার দিয়েছে বহু শ্রোতাপ্রিয় গান।

পেয়েছে অনেক সাফল্য ও স্বীকৃতি। ২৩ ফেব্রুয়ারি ২০ বছর পূর্ণ করবে চিরকুট। এ উপলক্ষে ওইদিন সন্ধ্যা ৬টায় দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে কনসার্ট করতে যাচ্ছে।

এই তথ্য নিশ্চিত করে দলটির প্রধান শারমিন সুলতানা সুমি বলেন, এই পথচলাতেই আমাদের আনন্দ। গানে গানে ২০ বছর পার করেছে চিরকুট। এত এত সাফল্য, অর্জন এসেছে কেবলই শ্রোতাদের জন্য। এই শ্রোতারা আমাদের কাছে শক্তি, প্রেরণা। তাদের সঙ্গে ২০ বছর পূর্তির মুহূর্তটা ভাগ করে নিতেই কনসার্টে গাইব।