তুরস্কের ভূমিকম্পে নিহত ফুটবলারের মরদেহ পাঠানো হচ্ছে ঘানায় | Daily AjKaler Kontho

তুরস্কের ভূমিকম্পে নিহত ফুটবলারের মরদেহ পাঠানো হচ্ছে ঘানায়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৩, ৫:১৪ অপরাহ্ন
তুরস্কের ভূমিকম্পে নিহত ফুটবলারের মরদেহ পাঠানো হচ্ছে ঘানায়

স্পোর্টস ডেস্ক : তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় মারা যান ঘানার ৩১ বছর বয়সী ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। চেলসি ও নিউক্যাসেল ইউনাইটেডের সাবেক এই মিডফিল্ডারের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এখন তার মরদেহ নিজ দেশ ঘানায় পাঠানো হচ্ছে। খবর বিবিসির

গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চলে নিজ বাড়ি থেকে আতসুর মরদেহ উদ্ধার করা হয়। ভূমিকম্পে সে ওই বাড়ির নিচেই চাপা পড়ে মারা যান তিনি। এরপর বিমানে করে রাজধানী আক্রায় নিয়ে যাওয়া হয়। এ সময় সেনাবাহিনীর একটি দল তার মরদেহ বহন করা কফিন কাঁধে করে নিয়ে যায়।

আসতুর মরদেহ আক্রার কোটোকা বিমানবন্দরে পৌঁছানোর পর ভাইস-প্রেসিডেন্ট মাহামুদু বাওমিয়া বলেন, ‘আমরা আশার বিপরীতে আশা করেছিলাম, যে দিন কেটে গেছে, আমরা প্রার্থনা করেছি এবং প্রার্থনা করেছি। কিন্তু আফসোস, যখন তাকে পাওয়া গেল, তখন তিনি আর নেই।’

গত ৬ ফেব্রুয়ারি সকালে শক্তিশালি ৭.৮ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়া। ওই ঘটনার উভয় দেশে এখন পর্যন্ত কমপক্ষে ৪৬ হাজার মানুষ মারা গেছেন।

তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ঘানার সেই ফুটবলারের লাশ উদ্ধার

এই ঘটনার একদিন পর আতসুকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ঘানার রাষ্ট্রদূতসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সব গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছিল। তবে শেষ পর্যন্ত গুঞ্জনটিকে মিথ্যা প্রমানিত হয়।

আতসু তুরস্কের ফুটবল ক্লাব হাতায়াসপোরে খেলতেন। তার ম্যানেজার মুরাত উজুনমেহমেত বার্তা সংস্থা ডিএইচএকে বলেন, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায়ে ধ্বংসস্তূপের নিচে তার মৃতদেহ পাওয়া গেছে।

ঘানার হয়ে ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৬৫ ম্যাচে মাঠে নেমে ১০ গোল করেছিলেন ৩১ বছর বয়সী আতসু। ২০১৫ সালে তার দলকে আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে পৌঁছাতে সাহায্য করেন তিনি।

ক্লাব ক্যারিয়ারে ২০১৭ সালে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেন তিনি। তবে এর আগে চার মৌসুম চেলসিতে কাটান তিনি। গত সেপ্টেম্বরে তুর্কি সুপার লিগ দল হাতাইস্পোরে যোগ দেন আতসু। কিন্তু না ফেরার দেশে পাড়ি দিলেন এই মিডফিল্ডার।