আবু জাফর সূর্যের অসুস্থতার কারনে চাকরী ছাটাইয়ের বিরুদ্ধে করা অনশন স্থগিত | Daily AjKaler Kontho

আবু জাফর সূর্যের অসুস্থতার কারনে চাকরী ছাটাইয়ের বিরুদ্ধে করা অনশন স্থগিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২০, ১১:৩৩ অপরাহ্ন
আবু জাফর সূর্যের অসুস্থতার কারনে চাকরী ছাটাইয়ের বিরুদ্ধে করা অনশন স্থগিত

মিজানুর রহমান : ঢাকা শুক্রবার ৭ ফেব্রূয়ারি ২০২০ সাংবাদিকদের বেতন ভাতা, চাকরী ছাটাইয়ের বিরুদ্ধে করা অনশন স্থগিত করা হয়েছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্যকে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে জুস খাইয়ে অনশন ভাঙ্গানো হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সোহেল হায়দার চৌধুরী তাকে জুস খাইয়ে এ অনশন ভাঙ্গান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-সভাপতি নাজমা সুলতানা নীলা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,মো: মিজানুর রহমান, সহ-সম্পাদক এসএম জীবন, ঢাকা জেলার সহ-সভাপতি মশিউর রহমান প্রমুখ।

এসএটিভির সামনে অনশনরত অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য। রাতে তাকে বাড্ডা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তার দ্রূত সুস্থতার জন্য দোয়া এবং অনশনকারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, দেশে গণমাধ্যম অঙ্গনের নৈরাজ্য মেনে নেয়া যায়না। বেতন-ভাতা ছাড়া সাংবাদিকতার দিন শেষ। যেহেতু আপনারা মিডিয়ার মালিকপক্ষ সরকারের কাছ থেকে সুবিধা নিচ্ছেন। সাংবাদিকদের না দিয়ে নিজেরা পাহাড় গড়বেন তা মেনে নেয়া যায়না। অবিলম্বে এসএ টিভিসহ সকল মিডিয়ার বকেয়া বেতন পরিশোধ করুন। নয়তো ওয়েজবোর্ডের সুবিধা থেকে আপনাদেরকেও বঞ্চিত করা হবে। বুহম্পতিবার বিকেলে
এস এ টিভির মালিকপক্ষের সন্ত্রাসি বাহীনি দ্বারা সাংবাদিকদের ওপর আক্রমনের চেষ্টা করা হয়েছিল।

আজকালের কন্ঠ /জাফর /মিজান