ডিইউজের সভাপতি সূর্য অনশনে অসুস্থ | Daily AjKaler Kontho

ডিইউজের সভাপতি সূর্য অনশনে অসুস্থ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ন
ডিইউজের সভাপতি সূর্য অনশনে অসুস্থ

নিজস্ব প্রতিবেদক : এসএটিভির সামনে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য। রাত সাড়ে ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বাড্ডা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তার দ্রূত সুস্থতার জন্য দোয়া এবং অনশনকারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

শুক্রবার রাত একটায় বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, দেশে গণমাধ্যম অঙ্গনের নৈরাজ্য মেনে নেয়া যায়না। বেতন-ভাতা ছাড়া সাংবাদিকতার দিন শেষ। যেহেতু আপনারা মিডিয়ার মালিকপক্ষ সরকারের কাছ থেকে সুবিধা নিচ্ছেন। সাংবাদিকদের না দিয়ে নিজেরা পাহাড় গড়বেন তা মেনে নেয়া যায়না। অবিলম্বে এসএ টিভিসহ সকল মিডিয়ার বকেয়া বেতন পরিশোধ করুন। নয়তো ওয়েজবোর্ডের সুবিধা থেকে আপনাদেরকেও বঞ্চিত করা হবে।
এর আগে বিকেলে এস এ টিভির মালিকপক্ষের সন্ত্রাসি বাহীনি দ্বারা সাংবাদিকদের ওপর আক্রমনের চেষ্টা করা হয়।

আজকালের কন্ঠ /মিজান