স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন যারা | Daily AjKaler Kontho

স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন যারা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন
স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ৬টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৫৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হয়।

আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আবদুল্লাহ, কাজী জাফর উল্যাহ, আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, ওবায়দুল কাদের, রমেশ চন্দ্র সেন, রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আবদুস সোবহান গোলাপ সভায় উপস্থিত ছিলেন।