নিজস্ব ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগৈড় আলিয়াপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১২/০২/২০২৩ তারিখ বিমান বন্দর এলাকা হতে বের হওয়ার সময় অপহৃত ভিকটিম মালয়েশিয়ান প্রবাসী মোঃ সাব্বির হোসেন (২৬) ও তার ছোট ভাই মোঃ শাহাদাত হোসেন(২৩)’কে উদ্ধার পূর্বক অপহরণকারী চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১।
মোঃ রবিন হোসেন(২৪), ২। মোঃ রমজান আলী(৪২) ও ৩। মোঃ এরশাদ (২৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০৩টি মোবাইল ফোন ও নগদ ৩৮৭০/- (তিন হাজার আটশত সত্তর) টাকা উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :