বাউফলে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক | Daily AjKaler Kontho

বাউফলে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ন
বাউফলে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর বাউফল উপজেলার আয়নাবাজ কালাইয়া গ্রামে র‌্যাব-৮ এর একটি টিম অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ মাহাবুব গাজী(৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাহাবুব গাজী ওই গ্রামের নুরু গাজীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার বিকালে গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-৮ এর অধিনায়ক তুহিন রেজার নেতৃত্বে একটি টিম ওই গ্রামে অভিযান চালিয়ে মাহাবুব গাজীকে আটক করে। র‌্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদে মাহাবুব গাজী জানায়, দিন মজুরির আড়ালে তিনি দীর্ঘদিন থেকে ইয়াবার ব্যবসা করছেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নিজের সঙ্গে থাকা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১৫ হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাহাবুব গাজীকে বাউফল থানায় হস্তান্তর করা হয়। বাউফল থানার ওসি আল মামুন বলেন, মাহাবুবের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।