নিজস্ব প্রতিবেদকঃ বুধবার সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার পর ভিকারুননিসা নূন স্কুলের অধ্যক্ষ কামরুন নাহার উপস্থিত সংবাদ মাধ্যমগুলোর কাছে এ তথ্য প্রকাশ করেন।
২০২২ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের বৃহত্তম বালিকা বিদ্যালয় ও কলেজ ভিকারুননিসা নূন স্কুলের ৯৯.৮৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ ফাইভ প্রাপ্ত হয়েছে স্কুলটির ৮৫.৭০ শতাংশ শিক্ষার্থী।
প্রকাশিত ফল অনুযায়ী স্কুলটির দুই হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ ফাইভ পেয়েছে দুই হাজার ১ জন শিক্ষার্থী। স্কুলটির দুই হাজার ৩৩৯ জন শিক্ষার্থী ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।
আপনার মতামত লিখুন :