নজরদারিতে কঙ্গনা রানাউত! | Daily AjKaler Kontho

নজরদারিতে কঙ্গনা রানাউত!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৩, ৪:১৯ অপরাহ্ন
নজরদারিতে কঙ্গনা রানাউত!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। অনেক সময়ই নানা বিষয়কে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। সম্প্রতি বলিউডের কেউ তাকে নজরদারিতে রেখেছে বলে মন্তব্য করে ফের আলোচনার খোরাক তৈরি করলেন কঙ্গনা।

রোববার (৫ ফেব্রুয়ারি) এই বিষয়ে ইনস্টাগ্রামে পোস্টও দিয়েছেন তিনি। ওই পোস্টে কঙ্গনা লিখেছেন, খুব সম্ভবত কেউ আমাকে নজরদারিতে রেখেছেন। এমনকি একজন ‘প্রেমজীবী’ ও তার স্ত্রী অভিনেত্রীর হোয়াটসঅ্যাপের চ্যাট ফাঁস করে দিচ্ছেন বলে দাবি করেন তিনি।

অভিনেত্রী আরও লেখেন, আমি যেখানেই যাচ্ছি সেখানেই কেউ না কেউ আমাকে ফলো করছে ও আমার ওপরে নজরদারি চালাচ্ছেন। শুধু বাইরে নয়, আমার বাড়ির পার্কিং এরিয়ায়, আমার বাড়ির ছাদে, সহ সব জায়গায় যেন আমার উপর ক্যামেরা ফোকাস করে রেখে দিয়েছে। শুধু তাই নয় আজকাল তো আমার ছবি তোলার জন্য কেউ পাপারাজ্জিদের টাকাও দিচ্ছে, কিন্তু কেন?

সেই ‘প্রেমজীবী’ পুরুষের তার স্ত্রীকে তো আমার মতো পোশাক পরায়। আমার ভাইয়ের বিয়ের দিন যেমন শাড়ি পরেছিলাম আমি, ঠিক তেমন একটি শাড়ি নিজের বিয়েতে স্ত্রীকেও পরিয়েছিলেন তিনি। এমনকি আমার স্টাইল ফলো করে আমি যেখান থেকে ইন্টিরিয়র করাই সেই ডেকরেটরকে দিয়েই সব কাজ করায়। ওদের জন্য আমার সঙ্গে আগে যারা কাজ করতো, এখন তারা আর কেউ কাজ করে না।

ওয়েব সিরিজ নিয়ে আপত্তি, আইনি নোটিশ পাঠালেন সালমান শাহ্‌’র মা
তবে তাদের নাম না প্রকাশ করলেও তাদের জীবনের অনেক তথ্যই পোস্টে উল্লেখ করেছেন এই অভিনেত্রী। আর এতে নেটিজেনদের অনেকেই মনে করছে যে, পোস্টটি রণবীর ও আলিয়াকে নিয়েই করেছেন কঙ্গনা।

খবর : হিন্দুস্তান টাইমস