মো. মোশারফ হোসেন দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী দশমিনা উপজেলায় বুধবার সকাল ১১ টায় সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ অডিটোরিয়াম ও ডা.ডলি আকবর মহিলা কলেজ অডিটোরিয়ামে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেনীতে ভর্তিকৃত একাদশ শ্রেনীর নবাগত শিক্ষার্থীদের পৃথক ভাবে ওরিয়েন্টেশন ক্লাস এর আয়োজন করা হয়।
সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষক মো. মাহমুদু উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মেহেদী হাসান, একাডেমিক সুপার ভাইজার মু.নেছার উদ্দিনসহ কলেজের প্রভাষক ও নবাগত শিক্ষার্থীগণ।
ডা.ডলি আকবর মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা.সামছুন্নাহার খান ডলি। বিশেষ অতিথি ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি ডা.আলী আকবর, কলেজের বিভিন্ন বিষয়ের প্রভাষকসহ নবাগত শিক্ষার্থী ও আমন্ত্রিত অভিভাবক বৃন্দ।
নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয় এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে উপহার দেয়া হয়। পরে দোয়া মিলাদ এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাঠদান দেয়া হয়।
আপনার মতামত লিখুন :