বাগেরহাটে আন্ত-জেলা বাস মালিক সমিতির জরুরি সভা | Daily AjKaler Kontho

বাগেরহাটে আন্ত-জেলা বাস মালিক সমিতির জরুরি সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২০, ১১:৩৭ অপরাহ্ন
বাগেরহাটে আন্ত-জেলা বাস মালিক সমিতির জরুরি সভা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে আন্ত-জেলা বাস মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে বাগেরহাট আন্তজেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা-বাগেরহাট বাস –মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নুরুল হক লিপন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, মহিসপুরা খুলনা-বাগেরহাট বাস –মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আতাহার আলী মন্টু, বাগেরহাট- রুপসা বাস –মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি নিখিল চন্দ্র মুখাজি প্রমুখ।বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে লাইসেন্স বিহিন, বিভিন্ন নামধারী কোম্পানির অবৈধ বাস চলাচল করছে যেগুলো আইনত দন্ডনীয় অপরাধ। অনতি-বিলম্বে এগুলো বন্ধ করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

আজকালের কন্ঠ /এমএম