আজকালের কন্ঠ ডেস্ক : জাজিরায় পদ্মানদীতে চাঁদাবাজি করার সময় হাতেনাতে চাঁদাবাজ চক্রের চার সদস্যকে আটক করেছে মাঝীরঘাট নৌ-পুলিশ। শনিবার (২৮-জানুয়ারি) সকালে জাজিরার পালেরচর ও কুন্ডেরচর এলাকায় পদ্মানদী থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির আইসি তপন কুমার বিশ্বাস।
আটককৃতরা হলেন, মোঃ হানিফ মাদবর (৩২), মোঃ অপু শেখ(২৪), মোঃ সুমন মাদবর(২৮) এবং মোঃ নওসিন শেখ(২০)। এ সময় তাদের কাছ থেকে ১টি ট্রলার ও নগদ ২ হাজার টাকা ও শপিং ব্যাগ উদ্ধার করে নৌ-পুলিশ। এই ঘটনায় জাজিরা থানায় ১৪/২৩ নম্বরের একটি মামলা দায়ের করা হয়েছে।
নৌ-পুলিশ কর্তৃক জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পদ্মা নদীর বাবুরচর এলাকায় ট্রলারযোগে অবস্থান করে কিছু চাঁদাবাজ বিভিন্ন পণ্যবাহী ও বালুবাহী বাল্কহেড-জাহাজ থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে। খবর পেয়ে সাথে-সাথে মাঝীরঘাট নৌ-পুলিশ ফাড়ির এএসআই মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে।
অভিযান পপরিচালনার সময় তারা দেখতে পান, এমভি মৌচাক-১, এম নং- ১৩৪৭৪, আরভী এন্টারপ্রাইজ এবং নুরে মক্কা-১, এম নং-৩৪৭৩০ নামক পণ্যবাহী ও বালুবাহী বাল্কহেড থেকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। এসময় পুলিশ চাঁদাবাজদের চারপাশ থেকে ঘিরে ফেলে আটক করে।
মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ-পরিদর্শক তপন কুমার বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে আটককৃতরা পণ্যবাহী ও বালুবাহী বাল্কহেড থেকে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি করা এবং চাঁদা না দিলে নৌযানের চালকদেরকে ভয়ভীতি প্রদর্শন করে মারপিট করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজকালের কন্ঠ / শ্বেতা
আপনার মতামত লিখুন :