যাত্রাবাড়ী এলাকা হতে ৪৪ কেজি গাঁজা ও ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ | Daily AjKaler Kontho

যাত্রাবাড়ী এলাকা হতে ৪৪ কেজি গাঁজা ও ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৩, ৫:৫৭ অপরাহ্ন
যাত্রাবাড়ী এলাকা হতে ৪৪ কেজি গাঁজা ও ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৬ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ও ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৩,২০,০০০/- (তের লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ৪৪ (চুয়াল্লিশ) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ মানিক আলী (৩৩), ২। মোঃ সজীব মিয়া (২২), ৩। মোঃ হান্নান (২৫) ও ৪। মোঃ সুজন (২৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি মাইক্রোবাস জব্দ এবং ০১টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ-২,৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া অদ্য তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যের ১০০০ (্এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ জাহিদুল ইসলাম (৪১) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।