যাত্রাবাড়ী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ | Daily AjKaler Kontho

যাত্রাবাড়ী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৩, ৫:২০ অপরাহ্ন
যাত্রাবাড়ী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিতিনিধি : গতকাল ২৫ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ০৩ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রবিউল @ বাদশা @ রবিউল ছৈয়াল (২৭), ২। মোঃ জাহিদ হোসেন (২৫) ও ৩। মোঃ সুমন মিয়া @ সুমন বেপারী (২৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ডাকাতির উদ্দেশ্যে হেফাজতে রাখা ০১টি হাতুড়ি যুক্ত চাইনিজ কুড়াল, ০২টি ছোড়া জব্দ ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।