অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যা করে লাশ গুম করায় ডালিম’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ | Daily AjKaler Kontho

অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যা করে লাশ গুম করায় ডালিম’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৩, ৬:২০ অপরাহ্ন
অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যা করে লাশ গুম করায় ডালিম’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আজকালের কন্ঠ ডেস্ক : গত ০৫/০৭/২০২০ খ্রিঃ তারিখ হাসনাবাদ নৌ পুলিশ ফাড়ির একটি দল বুড়িগঙ্গা নদীতে টহল ডিউটি করাকালীন সংবাদ পেয়ে ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধনীন পোস্তগোলা ব্রিজের দক্ষিন পাশে বিআইডবিøউটিএ এর ভাসমান ডকইয়ার্ড এর পাশে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা একজন ব্যক্তির লাশ উদ্ধার করে।

নৌ পুলিশ উক্ত লাশের সুরতহাল প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরন করেন। পরবর্তীতে নৌ পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ০১টি হত্যা মামলা রুজু করেন। নৌ পুলিশ ধারনা করে যে, অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দী করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২২ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার পল্টন থানাধীন পল্টন কমিউনিটি সেন্টারের সামনের এলাকায় একটি অভিযান পরিচালনা করে অজ্ঞাতনামা ব্যক্তি (পরবর্তীতে জানা যায় ভিকটিমের নাম- আসলাম @ আসলাম শেখ (৩৫), পিতা- মৃত নান্নু মিয়া, গ্রাম- পশ্চিম কারিঘর পাড়া, থানা- চৌগাছা, জেলা- যশোর)’কে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দী করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেয়া ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী করিম ওরফে ডালিম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার নিকট হতে ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল ফোন ও নগদ-১,১৭০/- (এক হাজার একশত সত্তর) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।