টিকটকার আমান মদের বোতল ও ইয়াবাসহ গ্রেপ্তার | Daily AjKaler Kontho

টিকটকার আমান মদের বোতল ও ইয়াবাসহ গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৩, ৫:১২ অপরাহ্ন
টিকটকার আমান মদের বোতল ও ইয়াবাসহ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী : মদের বোতল নিয়ে নানান অঙ্গভঙ্গি দেখিয়ে ও মদ্যপান করে গানে গানে টিকটিক করে ভাইরাল হয়ে যাওয়া আমান উল্লাহ আমান(২৮) ওরফে টিকটকার আমানকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছেন পটুয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৬ জানুয়ারি) রাতে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকায় অভিযান চালালে ১১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে তাকে জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সামনে এসব তথ্য উপস্থাপন করে পুলিশ।
এঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করলে আসামি আমানকে জেল হাজতে
পাঠানো হয়। গ্রেপ্তার আমান উল্লাহ পটুয়াখালী সদর

উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর গ্রামের আ. ছালাম মৃধার ছেলে।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে ১১০ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আমান উল্লাহ আমান তার টিকটক অ্যাকাউন্টে বিদেশি মদের বোতল নিয়ে এবং মদ পান করে বেশ কয়েকটি ভিডিও আপলোড করে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।