দেওয়ালিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

দেওয়ালিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২০, ১১:২৪ অপরাহ্ন
দেওয়ালিয়াবাড়ী  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব অনুষ্ঠিত

গাজিপুর প্রতিনিধি : আজ পহেলা জানুয়ারি বুধবার সকাল ১০ ঘটিকার সময় দেওয়ালিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বই বিতরণের মধ্যো দিয়ে বই উৎসবের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল বারী পরিচালক ইউরো এঞ্জেল অ্যাসোসিয়েশন ( জাপান) সভাপতিত্ব করেন দেউলিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল করিম। উপস্থিত ছিলেন মোহাম্মদ বিল্লাল হোসেন অধ্যক্ষ কোনাবাড়ি ডিগ্রি কলেজ মোঃ হেলাল উদ্দিন হেলু সভাপতি ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ। মোঃ সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোঃ সোলায়মান মিয়া সাবেক যুগ্ন সাধারন সম্পাদক কোনাবাড়ী। আশিকুর রহমান জিয়া দাতা সদস্য কোনাবাড়ী ডিগ্রী কলেজ। মোঃ মোসলেম উদ্দিন প্রধান শিক্ষক দেওয়ালিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মো: গিয়াস উদ্দিন (মোড়ল) দাতা সদস্য আ,ক,ম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয় ও কোনাবাড়ি ডিগ্রি কলেজ।

আজকালের কন্ঠ /কবির /মিজান