আজকালের কন্ঠ ডেস্ক : গত ১৭ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন বাবলী রোজ গার্ডেন এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ (এক) টি বিদেশি পিস্তল, ০২ (দুই) টি ম্যাগাজিন ও ০১ (এক) রাউন্ড এ্যামুনেশনসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম কাজী মাইদুল ইসলাম @ তায়েফ (৩৮), পিতা- গাজী সিরাজুল ইসলাম, সাং- ষোলঘর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ, এ/পি সাং- ১২নং নবাব ষ্টীট ওয়ারী, থানা- ওয়ারী, ঢাকা বলে জানা যায়। এসময় তার নিকট হতে ০১ টি মোবাইল ফোন ও নগদ- ৩,০৯০/- (তিন হাজার নব্বই) টাকা উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :