র‌্যাব-১০ এর অভিযানে যাত্রবাড়ী এলাকা হতে জাল টাকাসহ ০২ জন গ্রেফতার | Daily AjKaler Kontho

র‌্যাব-১০ এর অভিযানে যাত্রবাড়ী এলাকা হতে জাল টাকাসহ ০২ জন গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৩, ৫:৪১ অপরাহ্ন
র‌্যাব-১০ এর অভিযানে যাত্রবাড়ী এলাকা হতে জাল টাকাসহ ০২ জন গ্রেফতার

আজকালের কন্ঠ ডেস্ক : গতকাল ১৬ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৩,০০০/- (তের হাজার) টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ নুরুল ইসলাম (২৫) ও ২। মোঃ হানিফ (৪৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।