সোনারগাঁও এলাকা হতে ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

সোনারগাঁও এলাকা হতে ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন
সোনারগাঁও এলাকা হতে ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকালের কন্ঠ ডেস্ক : র‌্যাব-১০ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা হতে ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গত ১৩ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন সনমান্দী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নুরুল আমিন মুকুল (৫২), পিতা- মৃত রওশন আলী, সাং- সাজালকান্দি, থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়।