পটুয়াখালীতে স্থাণীয় সাংবাদিকদের সাথে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সভা | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে স্থাণীয় সাংবাদিকদের সাথে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০১৯, ১১:৫৪ অপরাহ্ন
পটুয়াখালীতে স্থাণীয় সাংবাদিকদের সাথে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সভা

বাদল হোসেন পটুয়াখালী প্রতিনিধি : আগামী ২ জানুয়ারী ২০২০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী (৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারী) কর্মসূচী পালন নিয়ে পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের উপ-পরিচালক দিলারা রহমান স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে মাদকবিরোধী প্রচারনা নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন ‘দেশ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন করবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামী ২ জানুয়ারী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০ মত প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ৭দিন ব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়েছে। উক্ত সকল কর্মসূচীতে সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছেন তিনি। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পটুয়াখালী প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, দৈনিক পটুয়াখালী পত্রিকার বার্তা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, দৈনিক সাথী পত্রিকার বার্তা সম্পাদক মির্জা আহসান হাবিব, বাংলা টিভির জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়ন কবির, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি মোঃ বাদল হোসেন।
সাতদিনব্যাপী কর্মসূচীর মধ্যে- ৩১ ডিসেম্বর সকাল ১১টায় ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রচারনা সপ্তাহ উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন এবং ইংরেজী নববর্ষ উপলক্ষে অবৈধ মাদক বিক্রেতা ও চোরাকারবারীর বিরুদ্ধে জেলা ও উপজেলা সমূহে বিশেষ অভিযান পরিচালনা। ২জানুয়ারী সকাল ৯টায় টাউন হল মাঠ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু, বেলা ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে মাদকবিষয়ক তথ্য জানার জন্য পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ জন ছাত্রীকে নিয়ে ওপেন ডে সভা এবং দিনব্যাপী জেলার বিভিন্ন জনসমাগম স্থানে মাদকবিরোধী সংগীত প্রচার, ৩ জানুয়ারী ইসলামিক ফাউন্ডেশনের আওতায় সকল মসজিদে জুম্মার নামাজের খুতবারপূর্বে মাদকবিরোধী বয়ান, আলোচনা এবং নামাজ শেষে লিফলেট বিতরন, ৪ জানুয়ারী পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠান ও শপথ বাক্য পাঠ, ৫জানুয়ারী দিনব্যাপী জেলার ও উপজেলার বিভিন্ন জনসমাগম স্থানে জেলা তথ্য অফিসের সহযোগিতায় মাদকবিরোধী শর্ট ফিল্ম প্রদর্শন, ৬ জানুয়ারী জেলার ও উপজেলার বিভিন্ন স্থানে যানবাহন ও পাবলিক প্লেসে মাদকবিরোধী স্টিকার লাগানো, ৭জানুয়ারী সার্কিট হাউজ প্রাঙ্গনে স্টেক হোল্ডারদের নিয়ে মাদকবিরোধী র‌্যালী আয়োজনের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচীর সমাপ্তি। ##

আজকালের কন্ঠ /বাদল হোসেন /মিজান