মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার তাপস | Daily AjKaler Kontho

মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার তাপস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০১৯, ১১:১০ অপরাহ্ন
মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার তাপস

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণ হবে। এই সিটিতে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনকে। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে দুই সিটির সবগুলো কেন্দ্রে ভোট হবে।

আজকালের কন্ঠ /এমএম