গাজিপুর কোনাবাড়ীতে মেট্রো স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন | Daily AjKaler Kontho

গাজিপুর কোনাবাড়ীতে মেট্রো স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০১৯, ১০:১৫ পূর্বাহ্ন
গাজিপুর কোনাবাড়ীতে মেট্রো স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন

গাজিপুর প্রতিনিধি : শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেট্রো স্কুল এন্ড কলেজ।আগামী পহেলা জানুয়ারি রোজ বুধবার ২:৩০ মি সময় স্কুল ক্যাম্পাসে বই উৎসবের মধ্য দিয়ে স্বপ্নীল প্রথম বৎসরের শুভযাত্রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী গাজীপুর ২ আসনের সংসদ সদস্য আ,ক,ম মোজাম্মেল হক (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ মোফাজ্জল হোসাইন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজীপুর। মোঃ খলিলুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(সদর)গাজীপুর। সভাপতিত্ব করবেন, সাবিকুন নাহার প্রধান শিক্ষক মেট্রো স্কুল এন্ড কলেজ। উপস্থিত থাকবেন পরিচালকবৃন্দ সকল শিক্ষক-শিক্ষিকা অভিভাবক, অভিভাবিকা,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

আজকালের কন্ঠ /কবির / মিজান