আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি বৃহস্পতিবার | Daily AjKaler Kontho

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি বৃহস্পতিবার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০১৯, ১০:২১ অপরাহ্ন
আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি বৃহস্পতিবার

নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গণভবনে দলের নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভা শেষে মঙ্গলবার রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের গেটে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী বছরের ৩ জানুয়ারি পূর্ণাঙ্গ কমিটি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিতে যাবেন। এবং সেখানে প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের কাউন্সিল অধিবেশনে ৯ম বারের মতো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দলের সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আজকালের কন্ঠ /মিজান