বাগেরহাট প্রতিনিধি : এসো বিজয় আনন্দে বইমেলা প্রাঙ্গনে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে বই মেলার উদ্বোধন করা হয়েছে।।
রবিবার সন্ধায় স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড.মু: আনোয়ার হোসেন হাওলাদার।জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বই মেলায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ। জেলা প্রশাসন আয়োজিত এ বই মেলায় ২৬টি স্টল অংশ গ্রহন করেছে। বইমেলা শেষ হবে ৩১ ডিসেম্বর।
আজকালের কন্ঠ /সওকাত /মিজান
আপনার মতামত লিখুন :