পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন মারা গেছেন | Daily AjKaler Kontho

পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন মারা গেছেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৩, ৩:৩২ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন মারা গেছেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বড় বোন আয়েশা মোজাক্কির (৯৩) মারা গেছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সিলেটের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি আট মেয়ে, অনেক নাতি-নাতনি, ৯ ভাইবোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আসরের নামাজের পর মৌলবীবাজারের আগুনশি এলাকার হাজী মোজাফফর দাখিল মাদরাসা মসজিদে জানাজা শেষে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

সিলেটের স্বনামধন্য পরিবারে, বাবা মরহুম আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা মরহুমা সৈয়দা শাহার বানুর সবচেয়ে বড় সন্তান ছিলেন মরহুমা আয়েশা মোজাক্কির।

মরহুমা আয়েশা মোজাক্কিরের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।