পুলিশ সপ্তাহ উদ্বোধন শেষে, প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা | Daily AjKaler Kontho

পুলিশ সপ্তাহ উদ্বোধন শেষে, প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন
পুলিশ সপ্তাহ উদ্বোধন শেষে, প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজকালের কন্ঠ ডেস্কঃ ০৩ জানুয়ারি ২৩

আজ রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২৩ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড মাঠে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন তিনি। প্যারেড মাঠে পৌঁছার সঙ্গে সঙ্গে তাকে সালাম জানানো হয় এবং একই সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

প্যারেডের অভিবাদন মঞ্চে প্রধানমন্ত্রীকে সালাম জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার কাজী মইন উদ্দিন। তার নেতৃত্বে পরিচালিত প্যারেডে অংশ নেন সহস্রাধিক পুলিশ সদস্য।

২০২২ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, আর ২৫ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ দেওয়া হচ্ছে এবার।

এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য হচ্ছে— ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ, পুলিশ আছে জনতার পাশে’। আজ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের নানা কর্মসূচি চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।