দুমকিতে মহান বিজয় দিবস পালিত | Daily AjKaler Kontho

দুমকিতে মহান বিজয় দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০১৯, ১২:০৪ পূর্বাহ্ন
দুমকিতে মহান বিজয় দিবস পালিত

দুমকি প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্যে দিয়ে দুমকিতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় কুজকাওয়াজ ও ডিস্প্লে প্রদর্শণ শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হারুন অর রশীদ হাওলাদার, ইউএনও শঙ্কর কুমার বিশ্বাস, দুমকি থানা অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা, উপজেলা আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জয়বাংলার পাদদেশে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান। বিজয় দিবস র‌্যালী শেষে অডিটোরিয়ামে প্রফেসর ড. মোঃ আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আরিফ আহমেদ জুয়েল, প্রভাষক রবিউল ইসলাম রুবেল, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন বাদল, পবিপ্রবি ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও কর্মচারী পরিষদের শাহাদাৎ হোসেন পিয়াল প্রমুখ। প্রভাষক জাকারিয়া আরেফিন অনুষ্ঠান সঞ্চালনা করেন । এছাড়া প্রীতি ভলিবল প্রতিযোগিতা, সৃজনী বিদ্যানিকেতনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, দুপুরে দোয়া ও প্রার্থনা এবং বিকেলে আবৃত্তি, দেশাত্ববোধক গান প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়। #

আজকালের কন্ঠ /এম আমির হোসাইন /মিজান