আজকালের কন্ঠ ডেস্ক : ০১ জানুয়ারি ২০২৩,
বেলুন উড়িয়ে জাতীয় পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে
বেলুন উড়িয়ে জাতীয় পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
গাজীপুরের কাপাসিয়ায় বেলুন উড়িয়ে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব ২০২৩–এর উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান ও গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম প্রমুখ।
সকাল থেকে বই উৎসবে যোগ দেয় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা। সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের মাঠে শিক্ষামন্ত্রী সবাইকে নিয়ে বেলুন উড়িয়ে দিনের অনুষ্ঠানের সূচনা করেন। পরে কোরআন তিলাওয়াত ও ত্রিপিটক পাঠ করা হয়।
বেলা ১১টার দিকে বই উৎসবে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে মঞ্চে বক্তব্য দেয় কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছা. ইলমা। সে বলে, বছরের প্রথম দিন হাতে বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত।
গাজীপুর জেলার প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬ লাখ ১২ হাজার ৩৫১ জন শিক্ষার্থীর হাতে ২৫ লাখ ৪০ হাজার ২৩৪টি পাঠ্যপুস্তক এবং মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন শিক্ষার্থীর হাতে মোট ৮৭ লাখ ৭৬ হাজার ৬৮৯টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।
আপনার মতামত লিখুন :