মহিপুরে প্রেসক্লাবের অর্থ সম্পাদক হলেন : মহিবুল্লাহ পাটোয়ারী | Daily AjKaler Kontho

মহিপুরে প্রেসক্লাবের অর্থ সম্পাদক হলেন : মহিবুল্লাহ পাটোয়ারী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২২, ১১:২১ পূর্বাহ্ন
মহিপুরে প্রেসক্লাবের অর্থ সম্পাদক হলেন : মহিবুল্লাহ পাটোয়ারী

মহিপুর থানা প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১ বছর পরে আগামী ২ বছরের জন্য পটুয়াখালীর ঐতিহ্যবাহী মহিপুর প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

এতে জনপ্রিয় অনলাইন পোর্টাল বার্তাবাজারের কলাপাড়া -কুয়াকাটা প্রতিনিধি মহিবুল্লা পাটোয়ারিকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের সর্বসম্মতিক্রমে নাসির উদ্দীন কে সভাপতি ও মাহতাব হাওলাদার কে সাধারণ সম্পাদক এবং মহিবুল্লাহ পাটোয়ারি কে অর্থ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নব নির্বাচিত অর্থ সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারি বলেন আমার উপরে অর্পিত মহান দায়িত্ব যথাযথভাবে পালন করবো এবং সাংবাদিকরা সমাজের দর্পণ আর এই দর্পণ হিসেবে স্বচ্ছতার সাথে মহিপুর প্রেসক্লাবের সকল সদস্যরা বিগতদিনের ন্যায় সামনের দিকে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে ঐক্যবদ্ধভাবে এই প্রত্যয়ও ব্যাক্ত করেন তিনি।