শেখ হাসিনা ফের আওয়ামী লীগের সভাপতি | Daily AjKaler Kontho

শেখ হাসিনা ফের আওয়ামী লীগের সভাপতি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২২, ৫:২০ অপরাহ্ন
শেখ হাসিনা ফের আওয়ামী লীগের সভাপতি

বাংলাদেশ আওয়ামী লীগকে পরিচালনার ভার আবারও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরই দিলেন দলটির কাউন্সিলররা।

এ নিয়ে টানা দশম বারের মতো সভাপতি নির্বাচিত হলেন তিনি।

অন্যদিকে আবারো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার বিকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে কাউন্সিলরদের সমর্থনে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।