এম রহমান : পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন,মাঠ পর্যায়ের কাজ শুকনো মৌসুমের আগে সম্পন্ন করতে হবে। কাজে সততা মেধা ও দেশ প্রেমের স্বাক্ষর থাকতে হবে।সবাই কাজ করবো দেশের জন্য । মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা ও স্বপ্ন বাস্তবায়নে সবাই আত্ম নিয়োগ করবো। সকলে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য কাজ করবো।
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে নবযোগদানকৃত সচিব এর অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,মন্ত্রণালয় ও অধিনস্থ দপ্তরের অর্জন ও সাফল্য বহুল প্রচারের উদ্যোগ নিতে হবে। এছারা প্রধানমন্ত্রীর নিদের্শনা বাস্তবায়নের হালনাগাদ তথ্য একজন অতিরিক্ত সচেবের নেতৃত্বে প্রতিমাসে সভাকরে অবহিত করার কথা উল্লেখ করেন। বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেষ্টা থাকার আহবান জানান তিনি।শতভাগ এপিএ বাস্তবায়ন এবং মন্ত্রণালয়ের ওয়েব সাইড নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশ দেন তিনি।ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের উপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত সচিব(প্রশাসন) সৈয়দা সালমা জাফরিন। এসময় মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে প্রেজেনন্টেশন এর মাধ্যমে অবহিত করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মিজানুর রহমান( উন্নয়ন অনুবিভাগ), এস. এম. রেজাউল মোস্তফা কামাল(পরিকল্পনা অনুবিভাগ )সহ উব্ধোর্তন কর্মকর্তাবৃন্দ সকল দপ্তরের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :