স্পোর্টস ডেস্ক : ধ্বংসযঞ্জে দাঁড়িয়ে থেকে বুক চিতিয়ে লড়াই করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন এই দুজনে।
মিরাজের সঙ্গে ১৪৮ রানের জুটির পর শেষ পর্যন্ত থামলেন মাহমুদউল্লাহ। যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল সেঞ্চুরির দেখা পেয়ে যাবেন এই অভিজ্ঞ ব্যাটার।
মাহমুদউল্লাহকে ফেরাতে দারুণ কিছুরই দরকার ছিল ভারতের, সেটি করে দেখালেন লোকেশ রাহুল। উমরানের বলে আউটসাইড-এজড হয়েছিলেন মাহমুদউল্লাহ, ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক।
মিরাজের সঙ্গে মাহমুদউল্লাহর জুটি থামল ১৪৮ রানে, মাহমুদউল্লাহ ফিরলেন ৯৬ বলে ৭৭ রান করে।
৪ ওভার বাকি থাকতে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২১৭ রান, ২৫০-এর পথে ছুটছে তারা।
আপনার মতামত লিখুন :