বাগেরহাটে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত | Daily AjKaler Kontho

বাগেরহাটে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০১৯, ১০:২৮ অপরাহ্ন
বাগেরহাটে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত হযেছে। মঙ্গলবার সকালে হিউম্যান রাইডস মনিটরিং অর্গানাইজেশন বাগেরহাট জেলা কমিটির উদ্দোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের ৎ্রুধান প্রধান সড়ক প্রদক্ষন শেষে হিউম্যান রাইডস মনিটরিং অর্গানাইজেশনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা হিউম্যান রাইডস মনিটরিং অর্গানাইজেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি নীহার রঞ্জন সাহা, যুগ্ন সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, জেলা হিউম্যান রাইডস মনিটরিং অর্গানাইজেশন বাগেরহাট জেলা শাখার সহ সভাপতি তরফদার রবিউল ইসলাম, নির্বাহী সদস্য মনজুরুল ইসলাম, এস এম রাজ, আব্দুল্লাহ আল ইমরান, মামুন আহম্মেদ, আমিরুল হক বাবু, এ্যড.শেখ নুরুল ইসলাম, এ্যাড মাহমুদ জামিল গালিফ, আরিফুজ্জামান ঢালী. সেকেন্দার আলী মোড়ল, সোহাগ হাওলাদার, সোহরাব হোসেন রতন, সাবরিনা আক্তার, জিয়াউল হাসান, মাসুখ রহমান, ফয়সাল আহম্মেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জাতিসংঘ কতৃক স্বীকৃত এই দিবসটি ১৯৪৮ সাল থেকে যথাযথ মর্যাদায় বিশ^ব্যাপী পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাটে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে থেকে সবসময় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন হিউম্যান রাইডস মনিটরিং অর্গানাইজেশনের কর্মীরা ।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান