পটুয়াখালীর মহিপুরে ধান ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার | Daily AjKaler Kontho

পটুয়াখালীর মহিপুরে ধান ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২২, ৩:৪১ অপরাহ্ন
পটুয়াখালীর মহিপুরে ধান ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী : পটুয়াখালীর মহিপুরে ধানক্ষেত থেকে সাকিবুন নাহার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(৪ নভেম্বর) সকাল দশটায় লতাচাপলী ইনিয়নের আলীপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সাকিবুব নাহার ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত ইমাম হোসেন মাঝির মেয়ে।

পুলিশ ও সূত্রে জানা যায়, গতকাল রাতে সাকিবুন নাহার তার মায়ের সঙ্গে অভিমান করে আলীপুর বাজার থেকে নিখোজ হয়। পরে রাতে পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে। সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ ভাসতে দেখে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। কিশোরীর মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত চলছে।