স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেল হত্যা আইনের শাসন সাংবিধানিকতার শীর্ষক আলোচনা | Daily AjKaler Kontho

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেল হত্যা আইনের শাসন সাংবিধানিকতার শীর্ষক আলোচনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২২, ৭:২৪ অপরাহ্ন
স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেল হত্যা আইনের শাসন সাংবিধানিকতার শীর্ষক আলোচনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আইন সেলের উদ্যোগে জেল হত্যা আইনের শাসন সংবিধান ও সাংবিধানিকতা শীর্ষক আলোচনা সভা আজ ২ নভেম্বর ২০২২ তারিখ বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাড. শ ম রেজাউল করিম এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নী জেনারেল পর বাংলাদেশ সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক ড. ওয়াহিদুজ্জামান টিপু ও সঞ্চালনা করেন উপ আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জিসান মাহমুদ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিপুলসংখ্যক নেতাকর্মী।