দিনে বিদ্যুৎ বন্ধের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

দিনে বিদ্যুৎ বন্ধের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২২, ৫:৪১ অপরাহ্ন
দিনে বিদ্যুৎ বন্ধের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। তৌফিক-ই-ইলাহী সাহেব যেটি বলেছেন, সেটি তার ব্যক্তিগত কথা এবং তিনিই তার ব্যাখ্যা দিতে পারবেন। সরকারের এ ধরনোর কোনো সিদ্ধান্ত নেই। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

খুলনায় বিএনপির শনিবারের সমাবেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘গত পরশু দিন বিএনপি খুলনায় সমাবেশ করতে গিয়ে খুলনার নবনির্মিত রেল স্টেশনে ভাঙচুর করেছে, দৌলতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়েছে। বিএনপি নেতারা বলেছেন যে, বাস-লঞ্চ এগুলো বন্ধ। বাস-লঞ্চের মালিকরা নিজেরাই ধর্মঘট ডেকেছে। এখানে সরকার কিংবা সরকারি দলের কোনো হাত নেই।’

‘সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া বেশ কয়েকবার বলেছিলেন যে, আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। ভাগ্যের এমন নির্মম পরিহাস, ২০০৮ সালের নির্বাচনে বিএনপি প্রথমে ২৯টি আসন পেয়েছিল অর্থাৎ ৩০টির কম। পরবর্তীতে উপনির্বাচনের পর তাদের আসন সংখ্যা বেড়েছিল। আর আওয়ামী লীগ তখন তিন চতুর্থাংশ আসন পেয়ে সরকার গঠন করেছিল।’

আজকালের কন্ঠ /আর