স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে চমকে দিয়েছিল আইসল্যান্ড। ৬৩ মিনিটে পেনাল্টি পেয়ে তা থেকে গোল করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনা জিততে না পারার জন্য তাকে কাঠগড়ায়ও তুলেছিলেন অনেকে। চার বছর পর পেনাল্টি মেসির দায় নিজের কাঁধে নিলেন মেসি।
মার্কিন সংবাদমাধ্যম ডিরেক্ট টিভিকে দেওয়া সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেছেন, ‘‘আমি যদি সে দিন পেনাল্টি থেকে গোল করতে পারতাম, তা হলেই চিত্রটা অন্য রকম হতো।
মেসি আরও বলেছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ। প্রথম ১৫ মিনিট সব সময়ই উৎকণ্ঠা ও স্নায়ুচাপ থাকে। এই সময় অনেক কিছু ঘটে যেতে পারে। তা ছাড়া প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ হয়। এর ওপরেই নির্ভর করে কতটা চাপমুক্ত হয়ে খেলতে পারবে সবাই।’
আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘আমি সব সময়ই বলি, আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি থেকে আমি যদি গোলটা করতে পারতাম, তা হলে জয় দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করতে পারতাম। পুরো পরিস্থিতিটাই সম্পূর্ণ বদলে যেত। এই কারণেই শুরুটা খুব ভালো হওয়া প্রয়োজন।’
রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছিল আর্জেন্টিনা। এক নম্বরে ছিল ক্রোয়েশিয়া। শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের কাছে ৩-৪ গোলে হেরে বিদায় নিয়েছিলেন মেসিরা।
কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপটিতে তাদের সঙ্গে রয়েছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। টানা ৩৫টি ম্যাচে অপরাজিত মেসিদের আসন্ন বিশ্বকাপে খেতাবের অন্যতম দাবিদার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আর্জেন্টিনীয় কিংবদন্তি মেসি নিজেও মরিয়া বিশ্বচ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হতে। এই কারণেই তিনি হৃদ্যন্ত্রে সমস্যার কারণে সদ্য অবসর নেওয়া প্রিয় বন্ধু সার্জিও আগুয়েরোকে অন্তর্ভুক্ত করেছেন বিশ্বকাপের জন্য তৈরি আর্জেন্টিনা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে।
আজকালের কন্ঠ /এস /এম
আপনার মতামত লিখুন :