নড়াইল জেলার কালনা থেকে যশোরের ভাঙ্গুড়া পর্যন্ত সড়ক প্রসস্তকরণ কাজের উদ্বোধন! | Daily AjKaler Kontho

নড়াইল জেলার কালনা থেকে যশোরের ভাঙ্গুড়া পর্যন্ত সড়ক প্রসস্তকরণ কাজের উদ্বোধন!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২২, ৫:৫৬ অপরাহ্ন
নড়াইল জেলার কালনা থেকে যশোরের ভাঙ্গুড়া পর্যন্ত সড়ক প্রসস্তকরণ কাজের উদ্বোধন!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল জেলার কালনা থেকে যশোরের ভাঙ্গুড়া পর্যন্ত সড়ক প্রসস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা মোল্লার মাঠে উদ্বোধন অনুষ্ঠান হয়। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঐ কাজের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, ঠিকাদার ইডেন প্রাইজের স্বত্তাধিকারী রেজাউল আলম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সহসভাপতি এ কে এম ফয়জুল হক রোম, যুগ্ম সাধারণ সম্পাদক সিহানুক রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন সহ প্রমুখ।

সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান জানান, সড়কটি উভয়পাশে তিন ফুট করে ছয় ফুট প্রসস্ত করা হচ্ছে। আগে ছিল ১৮ ফুট এখন হবে ২৪ ফুট। কার্যাদেশ দেওয়া হয়েছে। কাজটির ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি টাকা। কাজটি শেষ করার মেয়াদ এক বছর ধরা হয়েছে।

আজকালের কন্ঠ /আর