নেত্রকোণা মডেল থানা পুলিশের অভিযানে ১৭লক্ষ টাকার ইয়াবা সহ আটক দুই | Daily AjKaler Kontho

নেত্রকোণা মডেল থানা পুলিশের অভিযানে ১৭লক্ষ টাকার ইয়াবা সহ আটক দুই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২২, ৮:২৪ অপরাহ্ন
নেত্রকোণা মডেল থানা পুলিশের অভিযানে ১৭লক্ষ টাকার ইয়াবা সহ আটক দুই

একে এম এরশাদুল হক জনি, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪০৭ পিস ইয়াবা চালান আটক করে যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ তিন হাজার পাঁচ শত টাকা।

আজ রোববার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এক প্রেস রিলিজে জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, সহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে পুলিশের অভিযান টীম নেত্রকোণা পৌরসভাধীন রাজু’র বাজারস্থ আব্দুল হাকিমের হোটেল এর সামনে থেকে মাদক ব্যবসায়ী চট্রগ্রামের লোহাগড়া থানার সারাঙ্গা চর গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে মোঃ মনির উদ্দিন (২৭) ও নেত্রকোনা সদরের বাহির চাপড়ার আবুল খায়ের মঈন ফারুক ওরফে রাসেল (৪৬) কে আটক করে । মাদকের চালান হস্তান্তর করার সময় পুলিশ তাদের কে আটক করে।

আটককৃত মনির উদ্দিনের দেহ তল্লাশী করে রক্ষিত স্বচটেপ দিয়ে মোড়ানো ১৮ টি ডিপারের মাধ্যমে ৩৪০৭ টি ইয়াবা যার মূল্য ১৭ লক্ষ ৩৫০০ টাকা। এব্যাপারে মাদক দ্রব্য আইনে মডেল থানায় ১৬ অক্টোবর মামলা হয়েছে।