আজ বিকালে আ’লীগের জাতীয় কমিটির সভা | Daily AjKaler Kontho

আজ বিকালে আ’লীগের জাতীয় কমিটির সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০১৯, ৯:২৪ পূর্বাহ্ন
আজ বিকালে আ’লীগের জাতীয় কমিটির সভা

আজকালের কন্ঠ ডেস্ক : বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
গঠনতন্ত্রে বছরে একটি সভা আহ্বানের নিয়ম থাকলেও সর্বশেষ ২০১৬ সালের ১৫ অক্টোবর ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল।
আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের আগে আবার জাতীয় কমিটির বৈঠক ডেকেছে দলটি।

আজকালের কন্ঠ /এমএম