কর্ণফুলীতে নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

কর্ণফুলীতে নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২২, ১১:০৭ পূর্বাহ্ন
কর্ণফুলীতে নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি : কর্ণফুলী নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের একটি ফিশিং জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে কর্ণফুলী নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

তবে তাদের পরিচয় জানা যায়নি।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, এফভি মাগফেরাত জাহাজের আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

কর্ণফুলী নদীর ইছানগরের সি রিসোর্স ঘাট এলাকায় ‘এফভি মাগফেরাত’জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন ৭ জন। এদের মধ্যে বুধবার থেকে বৃহস্পতিবার সাড়ে তিনটা পর্যন্ত কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু ও ১৫ নম্বর ঘাট এলাকা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। তারা হলেন- এফবি মাগফেরাত জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আব্দুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ডক কর্মচারী রহমত আলী, ফিশিং মাস্টার জহিরুল ইসলাম। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান জাহাজের ডুবুরি মো. ফয়সাল।

আজকালের কন্ঠ /আর